রংপুরে আ.লীগ নেতা গ্রেপ্তার

আমাদের প্রতিদিন
2026-03-15 02:07:56

নিজস্ব প্রতিবেদক:

ডেভিল হান্ট অপারেশনে রংপুরে হত্যা চেষ্টা মামলায়  কোতয়ালী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারী) সকালে নগরীর রেলগেট থেকে তাকে গ্রেফতার করে মেট্রোপলিটন কোতয়ালী থানার পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান। তিনি বলেন,   তার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে। আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে ওমর ফারুক আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।