তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধি:
তারাগঞ্জে অপারেশন ডেভিলহান্ট পরিচালনায় উপজেলার ইকরচালি ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ইদ্রিস আলীকে গ্রেফতার করেছে ডিবি। আজ রবিবার দুপুরে ইকরচালি ইউপি পরিষদেও চত্বর থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যায় ডিবি পুলিশ। এসময় নাহিবুল নামের এক পরিচয়দানকারী সমন্বয়ক ডিবির হাত থেকে গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ইদ্রিস আলীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। এসময় ওই সমন্বয়ক উপস্থিত লোকজন ও ডিবি পুলিশের সঙ্গে সমন্বয়কের তর্কের সৃষ্টি হয়। ডিবি পুলিশ ওই সমন্বয়ককে রংপুর ডিবি পুলিশের অফিসে যোগাযোগ করার কথা জানালে পরে ওই সমন্বয়ক চুপচাপ থাকেন। পরে গ্রেফতার চেয়ারম্যানকে রংপুর ডিবি পুলিশের অফিসে নিয়ে যায়।