আঃ রহিম পাগলাপীর রংপুর:
রংপুর- সৈয়দপুর মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চুরি প্রতিরোধে তারাগঞ্জ হাইওয়ে পুলিশ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সাম্প্রতিক সময়ে মহাসড়কে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এই পদক্ষেপ গ্রহণ করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ।সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। বিশেষ রংপুর- সৈয়দপুর মহাসড়কে নজরদারির আওতায় গুরুত্বপূর্ণ পাগলাপীর বাজার সহ বিভিন্ন হাট- বাজার এলাকাগুলোতে তারাগঞ্জ হাইওয়ে পুলিশের বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। এই রংপুর- দিনাজপুর মহাসড়কে বাজার গুলোতে রাত ১২টার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাত্রী ও বাসের চালক ও যাত্রীদের নিরাপত্তার জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান।পুলিশের সদস্যরা রাতে বাসে উঠে যাত্রীদের সচেতন করতেছেন। একই সঙ্গে, গরুবাহী ট্রাক ও অন্যান্য পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে, যাতে ডাকাতি বা ছিনতাইয়ের কোনো সুযোগ না থাকে মহাসড়কে ।সড়ক দুর্ঘটনা ও অপরাধ প্রতিরোধে কঠোর ব্যবস্থা মহাসড়কে শুধু ডাকাতি প্রতিরোধই নয়, সড়ক দুর্ঘটনা রোধেও বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।তারাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মোস্তাফিজুর রহমান চালকদের ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিচ্ছেন এবং যেকানে সেকানে পার্কিং না করতে নির্দেশ দিচ্ছেন।(ওসি) মোস্তাফিজুর রহমান জানান রংপুর- সৈয়দপুর মহাসড়কে চলাচলের সময় সতর্ক থাকতে বলেন এবং কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা চোখে পড়লে, দ্রুত নিকটস্থ পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন। জনগণের সহযোগিতায় এই বিশেষ উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করতে চায় তারাগঞ্জ হাইওয়ে পুলিশ।