চাঁদা দাবির মামলায় অমিত বণিক রংপুর কেন্দ্রীয় কারাগারে

আমাদের প্রতিদিন
2026-04-16 21:39:51

মহানগর প্রতিবেদক:

চাঁদা দাবির অপরাধে রংপুরের ব্যবসায়ী নগরীর কোতয়ালী থানাধীন মুলাটোল থানা রোডস্থ মনোজ বণিকের ছেলে অমিত বণিককে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে আদালত। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আমলী কোতয়ালী) আদালত, রংপুর এর বিচারক আর.কিউ.এম জুলকার নাইন  আসামীর জামিন নামঞ্জুর করে C/W  মূলে কেন্দ্রীয় কারাগার রংপুরে প্রেরণ নির্দেশ প্রদান করেন।

জানা যায়, কোতয়ালী থানার মামলা নং-১৫, তাং- ১৩/০৩/২০২৫ ইং, ধারাঃ- ৩৮৫ দঃ বিঃ, জি আর নং-৭৮/২৫ (কোতয়ালী) মূলে, বাদীঃ- রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন বানুপাড়া গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে মোঃ পলাশ হাসান (২৭) এর অভিযোগের প্রেক্ষিতে চাঁদা দাবি করার অপরাধে এজাহার নামীয় গ্রেফতারকৃত আসামীঃ- ১) অমিত বণিককে (৩০) গ্রেফতার করে উক্ত আদালতে পুলিশ পাহারায় হাজিরা করা হয়।

এ সময় আসামী পক্ষের আইনজীবী রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহফুজ-উন-নবী ডন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুরের সাবেক সহ-সভাপতি  এ্যাড. আব্দুল কাইয়ুম মন্ডল, সদস্য এ্যাড. মোঃ আহসানুল হক মিলন, এ্যাড. সিপন সাহাসহ ০৭ (সাত) জন আইনজীবী উক্ত আসামীর জামিন শুনানী করেন।

শুনানী শেষে চাঁদা দাবির করার অপরাধে অমিত বণিকের জামিন নামঞ্জুর করে C/W  মূলে কেন্দ্রীয় কারাগার রংপুরে প্রেরণ নির্দেশ প্রদান করেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আমলী কোতয়ালী) আদালত রংপুর এর বিচারক আর.কিউ.এম জুলকার নাইন। পাশাপাশি আগামী ০৯/০৪/২০২৫ ইং তারিখ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য আছে।