দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কারও হস্তক্ষেপ কাম্য নয় বলে মন্তব্য করেছেন সারজিস জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (২৪ মার্চ) সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সারজিস আলম বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নয় বরং সোনাবহিনী দেশের প্রতি তাদের দায়বদ্ধতা ও দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি।এ সময় গুজবকে ব্যাধি হিসেবে উল্লেখ করে গুজববিরোধী সেল তৈরির জন্য সরকারকে অনুরোধ করেন সারজিস আলম। পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।উল্লেখ্য, দুপুরে ও বিকেলে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় পথসভা করার কথা রয়েছে এনসিপি নেতা সারজিস আলমের।