নীলফামারীর কিশোরগঞ্জ গাড়াগ্রাম দ্বী- মূখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গনে ইফতার মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহবায়ক জিয়া মঞ্চ নীলফামারী ও সভাপতি গাড়াগ্রাম দ্বী- মূখী উচ্চ বিদ্যালয়, গোলাম মোঃ শামীম মোস্তাজির বলেন শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদের দায়িত্ব রয়েছে,তাই অভিভাবকগন সন্তানদের প্রতিভা অন্বেষণে নিবিড় পরিচর্যা পর্যবেক্ষণ ও তদারকি করতে হবে। অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, দেলোয়ার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক রাজনৈতিক জেলা বিএনপি অধ্যাপক মোঃ শওকত হায়াত শাহ্ সম্পাদক সাপ্তাহিক জন সমস্যা ও সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, মোঃ জাকির হোসেন মেনন,যুগ্ম আহবায়ক যুবদল রাজনৈতিক জেলা শাখা সৈয়দপুর। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সৈয়দপুর রাজনৈতিক জেলা সদস্য মোশাররফ হোসেন, গাড়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, কি: উপজেলা শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সায়েদ হোসেন, আবুল হোসেন অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, অভিভাবক জহুরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ছালাম আজাদ প্রমূখ।