তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
তারাগঞ্জে জুলাই অভ্যুখানে শহীদদের পরিবার ও আহত যোদ্ধাদের সাথে নতুন বাংলাদেশের মঙ্গল কামনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা মডেল মসজিদের হল রুমে তারাগঞ্জ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিন্নাতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা এস এম আলমগীর হোসেন, কাজী এিিমরাবল কিন্টারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা কাজী সামছুল হুদা, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব আশরাফ আলী, কুর্শা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাকিম, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন কাজল, শিল্পপতি একরামুল হক, ছাত্র সমন্বয়ক আল আমিনসহ জুলাই অভ্যুখানে অংশ নেয়া ছাত্র, শিক্ষক।