রংপুরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

2026-03-10 00:06:27

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের আয়োজনে ৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উপলক্ষে পতাকা উত্তোলন, র‌্যালি,  আলোচনা সভায় , পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

(৮ মে) বৃহস্পতিবার সকাল ১০টায় রংপুর টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।  বিশেষ অতিথি ছিলেন  পলিটেনক ইন্স্যু রংপুরের অধ্যক্ষ প্রকৌশলি মোহাম্মাদ নুরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার  মাসুদ বিল্লাহ,  ইউএলও মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন, সিনিয়র যুব সদস্য সাহিদ হোসাইন সোহেল,সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থাপনা করেন নাদিরা ইসলাম অনিকা। আলোচন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।