রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে সদ্যপুরস্করিনী বিএনপির লিফলেট বিতরণ

2026-04-15 07:29:18

পাগলাপীর রংপুর প্রতিনিধিঃ

রংপুর সদর উপজেলার,সদ্যপুরস্করিনী ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত

চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষে বিএনপির উদ্যোগে রংপুর

সদর উপজেলার,সদ্যপুরস্করিনী ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে সদ্যপুরস্করিনী

ইউনিয়নে পালিচড়া বাজারে পথসভা ও বিভিন্ন ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করলেন

রংপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ সদর আসনে মনোনয়ন

প্রত্যাশী আনিছুর রহমান লাকু। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সদ্যপুস্করিনী ইউনিয়ন বিএনপির সভাপতি

হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ বিএনপির অঙ্গ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।