বিরামপুরে সাপের ছোবলে অটোচালকের মৃত্যু

2026-05-22 17:05:36
news-picture

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বিরামপুর পৌর শহরের গোহাটিতে সাপের ছোবলে রোবার (২৫ মে) রাত ১১ ঘঠিকায় এক অটো চালকের মৃত্যু ঘটেছে।

জানা গেছে, গোহাটি এলাকার মৃত: আনছার আলীর ছেলে আব্দুল জলিল (৪২) রোববার রাতে বাড়ির পাশে পানি নিষ্কাশনের নালা পরিষ্কার করতে যান।  এসময় বিষধর সাপ তাকে ছোবল দেয়। তাকে দ্রুত বিরামপুর হাসপাতালে নিলেও এন্টিভেনাম ইনজেকশন না থাকায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু ৫৬ কিলোমিটার দূরবর্তী দিনাজপুর হাসপাতালে যাওয়ার পথেই তার মৃত্যু ঘটে।  বিরামপুর হাসপাতালে এন্টিভেনাম না থাকার বিষয়ে হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার পারভেজ বলেন, বিগত পাঁচ মাস ধরে এখানে এন্টিভেনাম সরবরাহ নেই। এন্টিভেনাম পাওয়ার অনুরোধ জানিয়ে দু’দিন আগে জেলা সিভিল সার্জনের নিকট চিঠি পাঠানো হয়েছে।