গঙ্গাচড়ায় এসএসসি ও সমমানের কৃর্তি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

2026-05-26 09:56:10
news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহী করার লক্ষ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও রংপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর ইন্সটিটিউশনস (PBGI) স্কিমের আওতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলা  মাল্টিপারপাস হলরুমে কীর্তি শিক্ষার্থীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালক

প্রফেসর মোঃ আমির আলী, বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোছাঃ রোকসানা বেগম, রংপুর জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহফুজ।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার  মাহমুদ হাসান মৃধা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার আমজাদ হোসেন, গঙ্গাচড়ার প্রেসক্লাব সভাপতি আব্দুল মজিদ মিয়া, ধনতলা স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রাজ্জাক প্রামাণিক, অধ্যক্ষ আব্দুর রাকিব প্রামাণিক, গংগাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিয়া, সাউদপাড়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রোকনউজ্জামান, অভিভাবক ও কৃতী শিক্ষার্থী।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান। অনুষ্ঠানে উপজেলার ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও সমমানের ৩৫ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।