নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

2026-06-14 05:54:43
news-picture

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

তারাগঞ্জে নদীতে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তৈয়ুবুর রহমান (১৬) নামের এক হাফেজিয়া মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের উত্তর নারায়নজন গ্রামে ঘটনাটি ঘটে। নিহত তৈয়ুবুর রহমান ওই গ্রামের সাহেব আলীর ছেলে ও ঢাকার একটি হাফেজিয়া মাদ্রাসায় হিফজ বিভাগের ছাত্র ছিলেন। নিহতের পরিবারের সদস্যরা জানান, তৈয়বুুর রহমান ঢাকার একটি হাফেজিয়া মাদ্রাসায় লেখাপড়া করেন। কয়েকদিন আগে সে গ্রামের বাড়িতে বেড়াতে আসেছেন। ঘটনারদিন মুঠো জাল নিয়ে তাদের বাড়ির পাশে যুমনাশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে বাড়িতে ফিরে না আসায় তারা পরিবার ও গ্রামের লোকজন নদীতে নেমে খোঁজ করেন। এক পর্যায়ে বিকেল ৫টার দিকে নদী থেকে তার মৃত দেহ উদ্ধার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার এস আই কনক চন্দ্র।