রংপুরে শিক্ষক সম্মেলন

2026-05-03 23:36:58
news-picture

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষক কর্মচারী বিধিমালা-২০১৮ তে আত্তীকৃত শিক্ষক কর্মচারীগণের সকল প্রকার বৈষম্য নিরসনের দাবিতে সরকারী কলেজ শিক্ষক সমিতি রংপুর অঞ্চলের শিক্ষক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) রংপুরের আয়োজনে ইএসডিও ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার হলরুমে আয়োজিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সকশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকারিয়া মাহমুদ ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক কামরুল হাসান পাঠান । সকশিস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মকলুবার রহমানের সভাপতিত্বে ও রোকনুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ইসাহাক, সহ-সভাপতি ও মূখপাত্র আনম রিয়াজ উদ্দিন, সহ-সভাপতি মনিরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুবুল মাওলা, সাংগঠনিক সম্পাদক (সার্বিক) আলী আক্কাস। সম্মেলনটি পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়ে সকল শহিদদের প্রতি দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন, অতিথিদের ফুল দিয়ে বরণ ও আলোচনা মাধ্যমে অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও রংপুর জেলা, মহানগরসহ বিভাগের শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।