কাউনিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

2026-03-14 17:00:57

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে রংপুরের কাউনিয়ায়। শনিবার (২৯ নভেম্বর) উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও  মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সভাপতি ও রংপুর-৪ আসনের বিএনপির মনোনীত  সংসদ পদপ্রার্থী এমদাদুল হক ভরসা।

উপজেলা বিএনপির সম্পাদক সফিকুল আলম সফির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি  এমদাদুল হক ভরসা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও গণতন্ত্রের স্বার্থে সর্বদা আপোষহীন ভূমিকা রেখেছেন। দেশের এই সংকটময় সময়ে তাঁর সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। আমরা সবাই তাঁর দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির  যুগ্ম সম্পাদক  আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন সহ  উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, তাঁতীদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন।