নীলফামারীতে ইউপি চেয়ারম্যান-সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

2026-02-23 08:18:09

নীলফামারী প্রতিবেদক:

নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান,  সদস্যবৃন্দ ও ইউনিয়ন পরিষদে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা,  দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে দিন ব্যাপী  প্রশিক্ষণ কর্মশালায় আমন্ত্রিত  অতিথির বক্তব্য দেন উপজেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক রেজাউল আলম স্বপন ।

প্রশিক্ষণ কোর্সের সমন্বয়ক ছিলেন  ইউএসএস জেলা ফিল্ড কো-অর্ডিনেটর  আব্দুর রউফ,জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা ( ফেসিং) জেলা কো-অর্ডিনেটর  মজিবর রহমান, ইউএসএস সমন্বয়কারী আব্দুল কুদ্দুস সরকার।

এ সময় উপস্থিত ছিলেন   ইউপি চেয়ারম্যান  হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনট বাবু,   ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ সহ প্রশাসনিক কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা,উপ-সহকারী  স্বাস্থ্য পরিদর্শক  প্রমূখ । সিএসএম তপন / নীলফামারী/০১৮৩৩১৬৬৭৯৪/ ২৫ জানুয়ারি ২৬ইং