আব্দুর রহিম, রংপুর সদর:
রংপুর সদর উপজেলার, ৫ নং খলেয়া ইউনিয়নের ধনতোলা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়৷ গতকাল বিকাল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৩ সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল নিজেই তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খলেয়া ইউনিয়নের ধনতোলা বাজারে সাধারণ মানুষদের সঙ্গে মতবিনিময় করেন ও দাঁড়িপাল্লার মার্কার ভোট চান ৷ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর সদর উপজেলার সেক্রেটারী মাওলানা আব্দুল কাদের , বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মনোনীত পদপ্রার্থী শাহিনুর আলম (শাওন ) ,সদর উপজেলা বাইতুল মাল সম্পাদক হাদিউজ্জামান,খলেয়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ফজলু হক, সেক্রেটারি ও টিম সদস্য সহ হরিদেবপুর ইউনিয়নের যুব বিভাগের সভাপতি ইউপি সদস্য মোজাহারুল ইসলাম সহ সকল নেতাকর্মীরা ৷