গঙ্গাচড়ায় পুষ্টি মেলা অনুষ্ঠিত

2026-02-04 10:10:07

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বিকাশ কেন্দ্রের বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকেএসএফ-এর অর্থায়নে বুধবার উপজেলার আরাজিনিয়ামত সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ পুষ্টি মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গঙ্গাচড়া  উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু মোঃ আলেমুল বাশার, গঙ্গাচড়া  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাফুজার রহমান, পিকেএসএফ-এর উপব্যবস্থাপক নেয়ামুল হাসান শোভন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ডা. এসএসএম হিজবুল্লাহ, ইউপি সদস্য ওয়াহেদুজ্জামান রাসেলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম বিকাশ কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী ডা. শামসুর রহমান, পরিবার কল্যাণ সহকারী তাহিরা আখতার বানু, প্রোগ্রাম অফিসার (লাইভলীহুড) আসাদুজ্জামান, টিও-সিএম জিয়াউর রহমান, টিও-নিউট্রিশন সুরাইয়া আক্তার, শাখা ব্যবস্থাপক মেহেদী হাসান, এমআইএস অফিসার কাজী মাহবুব হাসানসহ পুষ্টি ও লাইভলীহুড প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

মেলায় কিশোরী ক্লাবের সদস্য, মা ও শিশু ফোরামের সদস্য, স্থানীয় কমিউনিটির মানুষ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনে পুষ্টি বিষয়ক বিভিন্ন স্টল পরিদর্শন, খেলাধুলা, নাচ-গান, পথনাটক প্রদর্শন, স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান এবং পুষ্টিকর খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।