পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন

2026-02-05 04:57:20

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা):

গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাইবান্ধা বার ইউনিটির পক্ষ থেকে নির্বাচনী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৪ঠা ফেব্রুয়ারী সকালে পৌর শহরের বিভিন্ন এলাকায় ক্যাম্পেইন পরিচালিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম গাইবান্ধা বার ইউনিটির টিম লিডার এড. মো. আব্দুল হালিম প্রামাণিক এর নেতৃত্বে এড. আমিরুল ইসলাম ফকু,মাসুদুর রহমান মাসুদ,হালিম মিয়া,রতন লাল সাহা,মনোয়ারা বেগম,রাজীব রহমান,বেলাল আহমেদ রুবেল,নাহিদ মন্ডল,লেলিন,আল ইমরান হাবিবুল্লা খন্দকার,জাহিদুল ইসলাম জাহিদ,কামরুল হাসান লিখন,মুন আক্তার সহ ১৪ সদস্য বিশিষ্ট একটি টিম এই ক্যাম্পেইন পরিচালনা করেন।

এ ক্যাম্পেইনে গাইবান্ধা- ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক এর পক্ষে জনসাধারণসহ বিভিন্ন মার্কেটে, হাটে-বাজার, দোকানী,। ব্যাবসায়ী,রিক্সা,ভ্যান, অটো, সিএনজি, ইজিবাইক,মাইক্রোবাস,ট্রাক ড্রাইভারদের হাতে লিফলেট বিতরণসহ ধানের শীষ মার্কার জন্য ভোট প্রার্থনা করেন।

এতে অংশগ্রহণ করেন পলাশবাড়ী পৌর বিএনপি'র সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু,সদস্য সচিব রাজু আহমেদ,উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সরোয়ার হোসেন হযরত,সদস্য সচিব দুলাল সরকার,উপজেলা ছাত্রদলের সভাপতি আরিয়ান সরকার আরিফ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।