রংপুর সদর উপজেলার মমিনপুরসহ নগরীর বিভিন্ন এলাকায় জিএম কাদেরের লাঙ্গল মার্কার গণসংযোগ

2026-02-05 06:37:34

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর–৩ আসনের মনোনীত জাতীয় সংসদ সদস্য (লাঙ্গল মার্কার) পদপ্রার্থী

গোলাম মোহাম্মদ কাদের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

গত বুধবার (৪ঠা ফেব্রয়ারী) বিকালে রংপুর সদর উপজেলা মমিনপুর ইউনিযনের মোক্তারপাড়া, পালপাড়া, কুমার পাড়া, মিলেরপাড়, মিস্ত্রীপাড়া, মমিনপুর বাজার, মুন্সিরহাট, সেন্টারের হাট, নগরীর প্রাইম মেডিকেল কলেজ, নজিরের হাট, লাহেরীর হাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ করেন তিনি।

জি.এম কাদের এর সাথে গণসংযোগে অংশ নেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি আলহাজ মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস. এম. ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সহ-সভাপতি মো. হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগরের সভাপতি মো. ফারুক হোসেন মন্ডল, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি আলমগীর হোসেন জসিম, জেলা যুব সংহতির সহ-সভাপতি শাহিনুর হক কমেট, আফজাল হোসেন, যুব নেতা মনিরুজ্জামান মিঠু, স্বেচ্ছাসেবক নেতা মহিদুল ইসলাম লুথু, আশেক আলী আশিক, রায়হান, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর আহ্বায়ক ইউসুফ আহমেদ, জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর আহ্বায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব মজাহারুল ইসলাম মন্টু, শ্রমিক নেতা শ্যামল বাবু, এনামুল কবির সমাজ, মাসুদ রানা মিলনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গণসংযোগকালে জিএম কাদের লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাধারণ ভোটারের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং খোজখবর নেন।

এসময় প্রচার মিছিলে দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে সংশ্লিষ্ট এলাকাগুলো।