চিলমারীতে দূর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর মহড়া

2026-02-06 07:09:25

কুড়িগ্রাম প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায়  উপজেলার নয়ারহাট ইউনিয়নের চরাঞ্চল ও নদীবেষ্টিত খেরুয়ারচর এলাকায় হেলিকপ্টার যোগে এসে বাংলাদেশ সেনাবাহিনী আকাশ পথে এ মহড়া পরিচালনা করে।

নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সেনাবাহিনীর তৎপরতার পাশাপাশি চরাঞ্চলের মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন এবং নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে তাদের আশ্বস্ত করেছে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে আকাশ পথে বিশেষ মহড়া পরিচালনা করের চিলমারী আর্মি ক্যাম্প। এসময় উপস্থিত ছিলেন,৬ ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়ননের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোঃ নোমান মুন্সী,চিলমারী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মোঃ তরিকুল ইসলাম, ক্যাপ্টেন মোঃ তাহসিন তামিম প্রমুখ।

মহড়ার সময় সেনাবাহিনীর সদস্যরা হেলিকপ্টার যোগে আকাশ পথে চরাঞ্চলের দুর্গম ভোটকেন্দ্র এলাকায় পৌঁছে প্যারাসুট বেয়ে নামার মহরা করে। এসময় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং চরাঞ্চলের মানুষকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আশ্বস্ত করেন।

স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান, কালাম, আজাদ সহ অনেকেই সেনাবাহিনীর উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করে বলেন, ভোট কেন্দ্রে ভোট দিতে গেলে ভয় লাগতো এখন সেনাবাহিনী থাকায় নিচেন্তে ভোট দিতে পারবো।

সাধারণ ভোটার রহিম বলেন, চরের ভেতরে অনেক সময় মাস্তানদের ভয় থাকে। কিন্তু আজ যেভাবে সেনাবাহিনী মহড়া দিল, তাতে আমরা সাধারণ মানুষ খুব নিশ্চিন্ত বোধ করছি। এখন মনে হচ্ছে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটটা নিজে দিতে পারব।

নারী ভোটার আলেয়া বেগম বলেন,  আগে তো ভোট আসলে বাড়িতে থাকতেও ভয় লাগত, কখন কী হয়। এখন আর্মি দেখে আমাদের সাহস বেড়েছে। তারা যে এখানে আছে, এটাই আমাদের জন্য অনেক বড় শান্তি।

স্থানীয় যুবকরা জানান, সেনাবাহিনী আমাদের বলেছে নির্ভয়ে ভোট দিতে। আমরা যারা তরুণ ভোটার, তারা এবার কোনো ভয় ছাড়াই কেন্দ্রে যাওয়ার সাহস পাচ্ছি। নয়ারহাটের মতো জায়গায় এই নিরাপত্তা খুব দরকার ছিল।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বদা প্রস্তুত রয়েছে। বিশেষ করে নৌপথনির্ভর দুর্গম এলাকায় ভোটগ্রহণের দিন এবং তার আগে-পরে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে চিলমারী উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।