নীলফামারীতে ট্রাকের চাকা বিস্ফোরণে থ্রিহুইলার চালক নিহত

2026-02-06 06:10:12

নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢকায় ট্রাকের চাকা বিস্ফোরণে থ্রিহুইলার চালক আব্দুল মজিদ (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় অটোতে থাকা যাত্রী ২ জন স্নেহা (১২) ও রিহান (১৫) চিকিৎসাধীন রয়েছে। নিহত থ্রিহুইলার চালক উপজেলার ক্লাবেরপাড় এলাকার ব্রোমোত্তর এলাকার বাসিন্দা আজিজার রহমানের ছেলে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ডোমার-ডিমলা সড়কের দুন্দিবাড়ি সাইটেরপাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো -(ট ২৪-১২৯০) নাম্বারের একটি ট্রাকের পেছনের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে পাশ দিয়ে যাওয়া একটি বাংলা থ্রিহুইলার উল্টে যায়। এ সময় চালক ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার আহত হয়েছেন অটোতে থাকা শিশু স্নেহা (১২) ও রিহান (১৫) উভয়ের পিতা মোজাহার হোসেন। দুর্ঘটনায় স্নেহার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অটোতে থাকা শিশুদের মা রেবা বেগম অক্ষত রয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,লাশের সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে আছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে তিনি।  সিএসএমতপন /নীলফামারী/০১৮৩৩১৬৬৭৯৪/০৫ফেব্রুয়ারী২৬ইং