বিএনপি ক্ষমতায় আসলে নীলফামারীকে চির সবুজ করতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে- তারেক রহমান

2026-02-08 05:40:25

সিএসএম তপন,  নীলফামারী:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে এই এলাকাটিকে  চির সবুজে পরিণত করতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। এটি এলাকার মানুষের প্রাণের দাবী। শহীদ জিয়াই প্রথম সেচ ব্যবস্থাপনা সহ খাল কাটা কর্মসূচি চালু করেছিল। তখন দেশ সবুজ বিপ্লবে পরিণিত হয়েছিল। আবারও সারা দেশে খাল কাটা কর্মসূচি চালু করে সবুজ বিপ্লব গড়ে তোলা হবে। শনিবার দুপুর ২টায় উত্তারোঞ্চলে নির্বাচনি গণ সংযোগের অংশ হিসাবে নীলফামারীর পৌরসভা বড়মাঠে নীলফামারী জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি এক জনসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।  

নীরফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিমের সভাপতিত্বে তিনি আরো বলেন, সৈয়দপুর একটি শিল্পাঞ্চন এলাকা। এই এলাকার উদ্যোক্তাদের প্রয়োজনিয় সহযেগিতা প্রয়োজন। যদি আমরা সরকার গঠন করতে পারি, তাহলে উদ্যোক্তাদের সহযোগিতা  দিয়ে আরো সমৃদ্ধ এলাকা হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এর পাশাপাশি সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে পরিণত করতে চাই। তিনি আরো বলেন, এই এলাকা কৃষি প্রধান এলাকা। আমারা কৃষকদের জন্য পরিকল্পনা করেছি। তাঁরা যাতে, বীজ, সার ও অন্যান্য পন্য কিনে কৃষি উৎপাদনে ভুমিকা রাখতে পারে। আমারা সরকার গঠন করতে পারলে তাদেরকে সহযোগিতা করতে আমরা কৃষিকার্ড করে দিব । এই কৃষিকার্ডের মাধ্যমেই কৃষকরা পাবে কৃষিঋণ। এই ঋণ দিয়ে কৃষকরা আপদকালীন সময় পার করতে পারবে। তিনি বলেন, ১৯৭১ সালে আমরা যেভাবে যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছি, ঠিক সেভাবেই ২০২৪ সালেও স্বৈরাচারী বিদায়ের যুদ্ধে অংশ নিয়েছিলাম। সামনে লক্ষ্য ও উদ্দেশ্য একটাই বিএনপি সরকার গঠন করলে, বাংলাদেশের সকল ধর্মের মানুষের জন্য কাজ করবে। আগামী দিনের রাজনীতি হবে দেশ গঠনের রাজনীতি।

তারেক রহমান আরো বলেন, এই এলাকায় মানুষের কর্মসংস্থানের দরকার। এই কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলব। আমরা নারীদেরকেও স্বাবলম্বী করতে চাই। প্রথমে তাদেরকে আমরা একটি করে ফ্যামলী কার্ড পৌছে দিতে চাই। এই সমাজে এক শ্রেণির মানুষের অবদান আছে। তারা হলো মসজিদ , মন্দির, গির্জা সহ বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানের ধর্মগুরু।  তাঁরা মানবেতর জীবনযাপন করে থাকেন। বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে তাদের জন্য নির্দিষ্টভাবে ভাতা প্রদানের ব্যবস্থা করব। যাতে করে তাঁরা একটি সন্মানজনক অবস্থানে যেতে পারে।

সামনে ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নিবাচন। এই নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি দেশ বাঁচার ও দেশ গঠনের  নির্বাচন। কতদিন পর ভোট দিচ্ছেন তাতো আপনারা জানেন ? বহু বছর পর নির্বাচন। এই মঞ্চে যত লোক দেখছেন। কম বেশী প্রত্যেকের আত্বীয়-স্বজন অনেকেই জীবণ দিয়েছেন। অত্যাচার ও জুলুমের স্বীকার হয়েছেন। কারণ, তারা ভোটের কথা বলেছিল। এটিই ছিল তাঁদের অপরাধ। এই দেশ আমাদের গড়ে তুলতে হবে। এই দেশ যদি গড়ে তুলতে না পারি। তাহলে আগামী প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। তিনি আরো বলেন, এই এলাকার মানুষের স্বাস্থ্যসেবা উন্নত করতে চীনের যে এক হাজার শয্যাবিশিষ্ঠ হাসপাতাল করার উদ্যোগ নেয়া হয়েছে, আমারা ক্ষমতায় আসলে তা বাস্তবায়ন করব। নির্বাচনি জনসভায় তিনি বিএনপি জোট প্রার্থীদের হাতে ধানের শীষ ও খেজুরগাছ প্রতিক তুলে দিয়ে সকলের কাছে ভোট ও দোয়া চান। জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল্লাহ রুবেরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্না, রংপুর বিভাগীয় বিএনপির সাংগাঠনিক সম্পাদক আব্দুল খালেক, নীলফামারী ২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন, নীলফামারী ৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর সরকার, নীলফামারী ১ আসনের জোট প্রার্থী মঞ্জুরুল ইসলাম আফেন্দি ও নীলফামারী ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ আলী সহ ও অন্যান্য নেতৃবৃন্দ।