ফুলবাড়ীতে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

2026-02-08 07:37:49

আঞ্চলিক প্রতিনিধি:

 কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলা ইশারা ভাষা দিবস/ ২৬ পালিত হয়েছে।

উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে "ইশারা ভাষার ব্যবহার,বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার" এই প্রতিপাদ্য নিয়ে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে এবিষয়ে একটি  র‍্যালি বের হয়ে  উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাদের অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়ালীউল্লাহ মন্ডল,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব। সভাপতিত্ব করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উপজেলা কর্মকর্তা ফরমান আলী।