গোবিন্দগঞ্জে নিজ শয়ন ঘর থেকে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

2026-02-23 08:15:53

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ শয়ন ঘর থেকে ফুয়াদ ইসলাম (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, উপজেলার কোচাশহর ইউনিয়নের ধারাইকান্দি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে ফুয়াদ ইসলাম প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতের খাবার খেয়ে তার নিজ শয়ন শুয়ে পরে। পরেরদিন শনিবার সকালে ঘর থেকে না ওঠায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে। দীর্ঘক্ষণ যাবৎ তার কোনো সাড়া পেয়ে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে তিরের সাথে ঝুলন্ত অবস্থায় ফুয়াদের মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ফুয়াদের মৃত্যুর কারণ জানতে তদন্ত করা হচ্ছে এবং তার মরদেহ আজ রোববার ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, ফুয়াদের মৃত্যুর বিষয়টি নিয়ে ওই এলাকার জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।