বিরলে জামায়াতের দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

2026-02-09 05:25:43

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরলে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ (অবঃ) এ কে এম আফজালুল আনাম এর দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যজোটের আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠে জনসভায় বিরল উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান ও প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ (অবঃ) এ কে এম আফজালুল আনাম।

বক্তরা বলেন, ১২ তারিখের নির্বাচন কোন সাধারণ নির্বাচন নয়। এই নির্বাচন  নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানে অর্জিত স্বাধীনতা রক্ষার নির্বাচন।

বক্তারা আরো বলেন, যারা ১৫ মাসের ব্যবধানে মজলুম থেকে জালেম হয়েছে তারা কখনো শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দল হতে পারে না। যারা খুনি ও ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করে তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনা যাবে না। শহীদ জিয়াউর রহমান খাল কেটে হাসিনা রুপি কুমিরকে বাংলাদেশে এনেছিলেন। আর সেই হাসিনাই এদেশটা ধ্বংস করে ভারতে পালিয়েছে। আমরা আর কোন নব্য স্বৈরাচার দেখতে চাই না। বক্তারা হ্যাঁ ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

বিরল উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আজমির হোসাইন এর সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,

দিনাজপুর-২ আসনের নির্বাচন পরিচালক মোঃ তৈয়ব আলী, বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হক,

দিনাজপুর গোর এ শহীদ ঈদগাহ মাঠের ইমাম মাওলানা মাহফুজুর রহমান, ইসলামী ছাত্রশিবির দিনাজপুর উত্তর জেলা সভাপতি মোঃ রাসেল রানা, এনসিপি দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক একরামুল হক আবির, বাংলাদেশ খেলাফত মজলিস বিরল উপজেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বিরল উপজেলা শাখার সভাপতি মোঃ নাজমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের বিরল উপজেলা শাখার আমির হাফেজ মাওলানা আকরাম হোসেন, জাতীয় ছাত্র শক্তির বিরল উপজেলা আহবায়ক মোঃ হারুনুর রশিদ, হিন্দু কমিউনিটির নেতা বাবুল চন্দ্র রায়, দিনাজপুর পৌরসভার সাবেক কমিশনার সৈয়দ শরাফত হোসেন, ইসলামী ছাত্রশিবির বিরল উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান নুর, বিরল উপজেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি মোঃ তাজমুল ইসলাম, কর্মপরিষদ সদস্য আব্দুর রাকিব, উপজেলা জামায়াতের সদস্য মোঃ ইয়াকুব আলী, ফরাক্কাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ কামরুজ্জামান রাসেল, ধামইর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আদিল হোসেন প্রমূখ।

জনসভা শেষে জনসভাস্থল থেকে এক বিশাল মিছিল বের হয়ে বিরল উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফু জনসভাস্থলে এসে শেষ হয়।