কুড়িগ্রাম প্রতিনিধি:
নারীদের নিয়ে জামায়াতের আমির যে বক্তব্য দিয়েছেন এটা অত্যন্ত দুঃখজনক। আজকের সারা দেশের নারী সমাজ বিক্ষুব্ধ হয়ে ফুসে উঠেছে । দেশের অর্ধেক পুরুষ অর্ধেক নারী । জামায়াত ক্ষমতায় গেলে সেই নারীদের ঘর থেকে বের হতে দিবে না। তাই দেশের নারী সমাজ, মা বোনরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কে প্রত্যাখ্যান করবে।। সদর উপজেলার বেলগাছা,হলোখানা ও পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম ২ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ এসব কথা বলেন।।
সোহেল হোসাইন কায়কোবাদ আরো বলেন, বিএনপির প্রতিষ্টাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া নারীদের সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। তারা স্বামী ও পরিবারের কাছে নির্যাতিত মেয়েদের চাকুরী দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। ছেলেদের পাশাপাশি মেয়েদের তারা সম্মানিত করেছিলেন। শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছিলেন। তাদের সুযোগ্য পুত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখন ফ্যামিলি কার্ডের মাধ্যমে আবার নারীদের সম্মানিত করার পরিকল্পনা গ্রহণ করেছেন। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবার সকলেই সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। ধানের শীষের বিজয় হলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ৩১ দফার ভিত্তিতে নুতুন বাংলাদেশ গঠন করবে।