তারাগঞ্জে ট্রলি-মোটরসাইকেলে সংঘর্ষ নিহত-১

2026-02-11 06:36:36

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামিম হোসেন (২৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী ওসমান হোসেন নামে গুরুত্বর আহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার ইকরচালি বামনদিঘী এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত শামিম হোসেন উপজেলার সয়ার ইউনিয়নের মামুনপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে গংগাচড়া উপজেলার আলদাতপুরে আরএফএল কোম্পানিতে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর শামিম ও তার বন্ধু মোটরসাইকেলযোগে গংগাচড়া আলদাত আর এফ এল কোম্পানি থেকে বাড়ি ফিরছিল এসময় রংপুর-দিনাজপুর মহাসড়কের ইকরচালি বামনদিঘী এলাকায় পৌঁছালে গাছের গোলাই বোঝাই ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে করে মোটরসাইকেল চালক শামিম হোসেন ঘটনাস্থলে মারা যায়। তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান, দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ঘটনাস্থলে রয়েছে। পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।