বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে সড়ক পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেছেন রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।সোমবার ২৩ ফেব্রুয়ারি সকাল ১০ টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার প্রধান সড়কে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সমাজকে পরিচ্ছন্ন রাখতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নাগরিকদের সচেতনতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। পরিচ্ছন্নতা কেবল একটি কর্মসূচি নয়, বরং সামাজিক সচেতনতার অংশ।নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় ব্যবসায়ী মোকাররম আলী বলেন, একজন সংসদ সদস্যের এমন উদ্যোগ সত্যিই বিরল। এতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা রক্ষা এগিয়ে আসবে।
এদিকে নবনির্বাচিত এমপির এমন সরাসরি অংশগ্রহণে ইতিবাচক প্রশংসা করেছেন শহরের বদরগঞ্জ বাসিন্দারা। তাদের মতে, একজন জনপ্রতিনিধি নিজে হাতে ঝাড়ু তুলে কাজে নেমে পড়ায় নাগরিকদের মধ্যেও ইতিবাচক বার্তা পৌঁছেছে এবং শহরকে পরিষ্কার রাখার অনুপ্রেরণা তৈরি হয়েছে। তারা চান সমন্বিত উদ্যোগে হলেও এটি যেন অব্যহত থাকে।