হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ও ওয়ার্ল্ড রিনিউ এর সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে সিএইচডিপি ও ল্যাম্ব।
এই প্রকল্পের মাধ্যমে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ রোধ, সেবার মান উন্নয়ন এবং তথ্য প্রাপ্তিস হজ করার লক্ষ্য তুলে ধরা হয়। এই উদ্যোগের মাধ্যমে তরুণদের জন্য নিরাপদ ও স্বাস্থ্য সম্মত ভবিষ্যৎ গড়ে তোলার পথ সুগম হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাব্বির হোসেনসহ সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।