নিজস্ব প্রতিবেদক:
সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা শাখার অধীন ৩ উপজেলার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গত ২২ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত দলের জেলা শাখার জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ২১ জানুয়ারি জাতীয় নাগরিক পার্টি রংপুর সদর, তারাগঞ্জ ও গঙ্গাচড়া উপজেলার কমিটি বিলুপ্ত করা হয়েছে।
সোমবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জেলা কমিটির প্যাডের পাতায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব জানায।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা কমিটির সাংগঠনিক মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী জেলা আহবায়ক মোঃ আল মামুন তিনটি উপজেলার কমিটি বিলুপ্ত করেন ।
দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান ও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে নতুন নেতৃত্ব তৈরির সুযোগ সৃষ্টি এবং মেয়াদোত্তীর্ণ কমিটির পরিবর্তে নতুন করে সাংগঠনিক পুনর্গঠনের প্রয়োজনীয়তার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন করে অনুসন্ধান ও মূল্যায়নের মাধ্যমে শিগগিরই জেলা , উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।