রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীর বিভিন্ন চরাঞ্চলের অসহায় ও দরিদ্র ৪০ নারী প্রশিক্ষাণার্থী উদ্দ্যোক্তাদের মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নারীদের মাঝে এসব সেলাইমেশিন বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ পেয়ার উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সরকারি ও এনজিও কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বলেন, চরাঞ্চলের অবহেলিত অসহায় ও দরিদ্র নারীরা জেলা পরিষদের অর্থায়নে যে সহায়তা পেয়েছে নারী উদ্দ্যোক্তারা যদি সঠিক ব্যবহার করে তারাও স্বাবলম্বী হবে।