নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে অবস্থিত বেতগাড়ী জহিরোন নেছা নূরানী হাফিজিয়া ও কওমি মাদ্রাসা-এর উদ্যোগে বৃহস্পতিবার
৮ম হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি জহিরোন নেছা মাদ্রাসা কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজন করা হয়। এতে গংগাচড়া উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত হাফেজ শিক্ষার্থীরা হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সাবলীল তিলাওয়াত ও হিফজের দক্ষতা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এম. আবুল কাশেম, ভাইস চ্যান্সেলর, তিস্তা ইউনিভার্সিটি।
বিশেষ অতিথি ছিলেন— আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ তাজুল ইসলাম (মুহতামিম, ইহইয়াইল উলুম উপজেলা মাদ্রাসা), হযরত মাওলানা আব্দুল মালেক (মুহতামিম, শালমারা ক্ববরস্থান মাদ্রাসা), হযরত মাওলানা মুফতী আমানুল্লাহ (মুহতামিম, তাকওয়া মাদ্রাসা, গংগাচড়া, রংপুর) এবং হাফেজ সাজ্জাদ হোসেন (সাধারণ সম্পাদক, ইমাম-আইম্মা পরিষদ, গংগাচড়া, রংপুর)।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার মুহতামিম মুফতী হাসিবুল্লাহ হামিদী। অনুষ্ঠান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এ. টি. এম. আব্দুল হক।
শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
উল্লেখ্য, সমগ্র আয়োজনটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।