চিলমারীতে রমজান ফুড প্যাকেজ বিতরণ

2026-02-26 23:43:22

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

“মানুষের জন্য,মানুষের পাশ্বে” শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে রমজান ফুড প্যাকেজ-২০২৬ বিতরণ করা  হয়েছে।স্বেচ্ছাসেবী সংগঠণ সংযোগ ফাউন্ডেশন-এর উদ্যোগে বৃহস্পতিবার(২৬ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঢাকাস্থ স্বেচ্ছাসেবী সংগঠণ ‘সংযোগ’ ফাউন্ডেশনের চিলমারী স্বেচ্ছাসেবকদের সার্বিক তত্বাবধানে পূর্বনির্বাচনকৃত শতাধিক সুবিধাভোগীর মাঝে রমজান ফুড প্যাকেজ বিতরণ করা হয়। রমনা ফুড প্যাকেজে প্রতিটি পরিবারের জন্য বরাদ্দ ছিল মুশুর ডাল ১ কেজি,সোলা বুট ১ কেজি,চিনি আধা কেজি,সয়াবিন তেল আধা লিটার ও খেজুর আধা কেজি মিলে মোট সাড়ে ৩ কেজির পণ্য। 

বিতরণপূর্ব আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,শিক্ষক ও স্বেচ্ছাসেবক মো.রবিউল ইসলাম,মো.মিনহাজুল ইসলাম সীমান্ত,মোছা.রুনা বেগম প্রমুখ। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক মো.খোরশেদ আলম,মো.সিফাত ইসলাম,সিয়াম,লাবিব,রিপন,নাসরিন,সীমা,মোসলেমা প্রমুখ।

স্বেচ্ছাসেবক বক্তাগণ বলেন,রমজান মাসে যেন নিম্ন আয়ের মানুষগুলো ইফতার ও সেহরির সময় ন্যূনতম কষ্ট ছাড়া খাদ্যের ব্যবস্থা করতে পারেন সে উদ্দেশ্যেই ফাউন্ডেশনের পক্ষ থেকে এ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

সংযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়,সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও “মানুষের জন্য, মানুষের পাশে” নীতিকে ধারণ করে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয়ে সুবিধাভোগীদের নিকট দোয়া প্রার্থনা করা হয়।