নিজস্ব প্রতিবেদক:
পবিত্র রমজান মাস উপলক্ষে তাকওয়া অর্জনের মাধ্যমে দেশের সকল অন্যায়-অবিচার দূর করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়ন শাখা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মহিপুর স্কুল সংলগ্ন একটি হলে এ আয়োজন করা হয় ।
ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কুরআনুল কারিম তিলাওয়াত করেন মাওলানা আব্দুল মমিন।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব এ টি এম গোলাম মোস্তফা বাবু বলেন, তাকওয়া অর্জনের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র থেকে সকল অন্যায় দূর করতে হবে। এটিই দেশ ও জাতির মুক্তির একমাত্র পথ।
সভায় বিশেষ অতিথি ছিলেন
গঙ্গাচড়া উপজেলা সভাপতি মোঃ আনিচুর রহমান, সেক্রেটারি মোঃ ইউনুছ আলী,
রংপুর জেলা ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম,
রংপুর জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মুহা এমদাদুল্লাহ,
গঙ্গাচড়া উপজেলা ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি মাওলানা আবু সায়েম,
লক্ষীটারী ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম,
লক্ষীটারী ইউনিয়ন যুব আন্দোলনের সেক্রেটারি মোঃ রাকন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় মুসল্লি ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
অংশগ্রহণকারীরা এ ধরনের কর্মসূচি অব্যাহত রেখে সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।