নিরব ঘাতক ব্যাধি ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে.......অধ্যাপক ডা. লাইক

2026-03-01 00:22:10

আব্দুল্লাহ আল আমিনঃঃ

সঠিক খাদ্যাভাস ব্লাড সুগার নিয়ন্ত্রিত না থাকায় এবং নিয়মিত পরীক্ষা নীরিক্ষার অভাবে নিরব ঘাতক ব্যাধি ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । দেশের পঞ্চাশ থেকে ষাট ভাগ মানুষই জানেন না তারা ডায়াবেটিস রোগে আক্রান্ত । আর এই রোগের ফলে কিডনি, চক্ষু, হার্ট এবং চর্মসহ নানা রোগে আক্রান্তের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় দেশের খ্যাতিমান বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. লাইক আহমেদ খান কথাগুলো বলেন। রংপুর ডায়াবেটিক সমিতি আয়োজিত ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে রংপুর ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর ডা. আব্দুর রউফ এর সভাপতিত্বে ও সহ সভাপতি জয়নাল আবেদীনের সঞ্চালনায় উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলাম সহ সভাপতি মো: আশরাফুল আলম আল আমীন, সিনিয়র সদস্য বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. হেদায়েতুল ইসলাম কার্যনির্বাহী সদস্য ড. নাছিমা আকতার, ডা. সমর্পীতা ঘোষ তানিয়া, সদস্য আবুল কালাম আজাদ মিঠু ।

আলোচনা অনুষ্ঠানে আজীবন সদস্য এবং ডায়াবেটিক রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের ডায়াবেটিক সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন উত্তর চিকিৎসকগণ উত্তর প্রদান করেন। এদিকে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে রংপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে দিন ব্যাপি মাইকযোগে ব্যাপক প্রচারণা করা হয়।