শরিফুল ইসলাম রংপুর:
টিসিবি পণ্য ভোক্তাদের মাঝে বিক্রি না করে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধ ভাবে গুদামজাত করার অপরাধে টিসিবির ডিলার রুবেল হোসেনকে গ্রেফতার করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার দুপুরে রংপুর নগরীর আলমনগর খেড়বাড়ি এলাকার পাট অধিদপ্তরের একটি পরিত্যাক্ত ভবন থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৬১৩ কেজি মুশুর াল, চিনি ১৫০ কেজি, ছোলা ১৫০ কেজি, খেজুর ৭০ কেজি ও সোয়াবিন তেল ১৬২ লিটার।
নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এনএস আই ও নগর গোয়েন্দা পুলিশ নগরীর আলমনগর খেড়বাড়ি এলাকার পাট অধিদপ্তরের একটি পরিত্যাক্ত ভবনে অভিযান চালিয়ে ৬১৩ কেজি মুশুর াল, চিনি ১৫০ কেজি, ছোলা ১৫০ কেজি, খেজুর ৭০ কেজি ও সোয়াবিন তেল ১৬২ লিটার উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা টিসিবির ডিলার রুবেল হোসেন কে।
উপ-পুলিশ কমিশনার আরো জানান, ডিলার রুবেল টিসিবির এসব পণ্য ট্রাক সেলের মাধ্যমে ভোক্তাদের কাছে বিক্রি না করে অবৈধ ভাবে পাট অধিদপ্তরের একটি পরিত্যাক্ত ভবন লিজ নিয়ে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে পণ্যগুলো মজুদ করে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালয়ে পণ্যগুলো উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান তিনি।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক হাবিবুর রহমান জানান, ডিলার রুবেল হোসেনের বিরুদ্ধে বিসিবির পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণসহ তার লাইসেন্স বাতিল করা করা। ট্রাক সেলের পণ্য ভোক্তাদের দের মাঝে সম্পুর্ণ বিক্রি করতে হবে। পণ্য অবৈধ ভাবে গুদামজাত করার কোন সুযোগ নাই বলে জানান তিনি।িটিসিবিঅবৈধ গুদামজাত অপরাধে।