আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বিরলে জমিজমার পূর্ব বিরোধে প্রতিপক্ষগণ কর্তৃক আমবাগানের গাছ কর্তনের অভিযোগ উঠেছে। ঘটনায় ভূক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
উপজেলার ০১নং আজিমপুর ইউনিয়নের কৃচিলাপুকুর গ্রামের মৃত মকবুল হোসেন এর ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান (৪৪) বাদী হয়ে লিখিত অভিযোগে জানান, একই ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃত মফির উদ্দীন এর ছেলে মোঃ ইয়াকুব আলী (৬০) ও মোঃ নছির উদ্দীন (৭০), মোঃ আইয়ুব আলী এর ছেলে মোঃ নাহিদ ইসলাম (২৬), মোঃ নছির উদ্দীন এর ছেলে মোঃ আব্দুল মমিন (৩৮) ও মোঃ কামরুজ্জামান (৩৪) গণেরা জমিজমা ও পূর্ব শত্রুতার জের ধরে আমাদের পৈত্রিক ও রেকডিও সম্পত্তি তাদের বলে দাবি করে জোরপূর্বক জবর দখল করার জন্য পায়তারা করে আসছে। প্রতিপক্ষগণেরা ইতিপূর্বে আমাদের সম্পত্তি জোরপূর্বক জবর দখল করার চেষ্টা করলে সেই সময় আমি ও আমার পরিবারের লোকজন বিবাদীগণদের বাঁধা নিষেধ করলে আমাদের মারপিট করার চেষ্টাসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদানসহ আমাদের জমিতে আমাদের চাষাবাদ করতে দিবে না বলে প্রকাশ্য হুমকি প্রদান করে। পরবর্তীতে জমি জমা বিষয়ে আমরা একটি মামলা দায়ের করি। মামলার রায় আমাদের পক্ষে হয়। মামলার রায় আমাদের পক্ষে হওয়ায় আমাদের জমিতে প্রায় দেড় বছর পূর্বে রোপনকৃত আমের বাগানে গত ২৭ ফেব্রুয়ারি-২০২৬ তারিখ রাত আনুমানিক ০৮ টা হতে ২৮ ফেব্রুয়ারি-২০২৬ তারিখ ভোর অনুমান ০৫.৩০ টার যে কোন সময়ের মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তি কে বা কাহারা অসৎ উদ্দেশ্য আমাদের যা বিরল থানাধীন ০৩নং ধামইর ইউনিয়নের কাশিডাঙ্গা মৌজায় ৩৪১ নং খতিয়ানের ১৫৭০ নং দাগের ০৯ শতক জমিতে থাকা আম গাছের বাগানের ১৫ টি মুকুল ধরা আম গাছ কেটে আনুমানিক বিশ হাজার টাকা ক্ষতিসাধন করে। স্থানীয় লোকজন সকালে দেখতে পেয়ে আমাকে ফোন করে অবগত করলে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি আমাদের জমিতে থাকা আম বাগানের ১৫ টি মুকুল ধরা আম গাছ কাটা অবস্থায় পরে আছে। তখন আমি ডাকচিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ঘটনার বিস্তারিত দেখেন, শুনেন ও অবগত আছেন।
ঘটনায় মোস্তাফিজুর রহমান বাদী হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।