গোবিন্দগঞ্জেস্কুল শিক্ষিকা নিহতের ঘটনায় তার দ্বিতীয় স্বামী মামুন আটক

2026-03-01 21:44:21

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় মামুনুর রশিদ চৌধুরী মামুনকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতেএ বিষয়ে জিজ্ঞাাসাবাদের জন্যআটক করে তাকে থানায় নিয়ে আসা হয়।

গত শনিবারবিকেপঠ গোবিন্দগঞ্জ পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পার্শ্বেচক গোবিন্দপুর গ্রামেরনিজ বাসা থেকে পুলিশ ওই শিক্ষিকার মরদেহটি উদ্ধার করে। এ সময় তার হাত-পা গামছাদিয়ে বাঁধাসহ গলায় ওড়না পেঁচানো ছিল এবং তার নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে ছিল। ঘরের আসবাবপত্র ছড়ানো-ছিটানো অবস্থায় পড়ে ছিল।নিহত রুমা গোবিন্দগঞ্জ পৌরসভারকর্মচারী মামুনুর রশিদ চৌধুরীরদ্বিতীয় স্ত্রী এবং উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়েরঅবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সোলাইমান আলীর মেয়ে।

তিনি উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্কুল শিক্ষিকা রুমা তার প্রথম স্বামীরসাথে ছাড়াছাড়ি হওয়ার পর এক পুত্র সন্তান নিয়ে বাবার মালিকানাধীন ওই বাসায়থাকতেন।পড়াশোনার কারণে তার ছেলে ঢাকায়থাকারফলেতিনিওই বাসায় একাই থাকতেন এবং মাঝে মধ্যে তার দ্বিতীয় স্বামী মামুনুর রশিদ চৌধুরী মামুনও তার সাথে সেখানে থাকতো। এ ঘটনায়নিহত স্কুল শিক্ষিকার ভাই রোকনুজ্জামান রুবেল বাদী হয়ে অজ্ঞাতনামাব্যক্তিদের বিরুদ্ধে গতকাল শনিবারথানায় একটি মামলা দায়ের করেছেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হকজানান,নিহত স্কুল শিক্ষিকার দ্বিতীয় স্বামী গোবিন্দগঞ্জ পৌরসভার কর্মচারী মামুনুর রশিদ চৌধুরী মামুনকেআটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে এবং নিহতেরমরদেহ ময়না তদেন্তের জন্য আজ রোববারগাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবেমৃত্যুর কারণ উদঘাটনেপুলিশের ক্রাইমসিন কাজ করছে- তবে এখন পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে জানা যায়নি।#