গোবিন্দগঞ্জে  শিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন

2026-03-02 21:03:59

গোবিন্দগঞ্জ প্রতিনিধি :

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরে নিজ বাড়িতে নিহত চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সামছুন্নাহার রুমার হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দ্রুত বিচার দাবিতে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার উপজেলার বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।   এ সময় বক্তব্য রাখেন  শিক্ষক সমিতির নেতা শওকত জামান, আক্তারুজ্জামান ফারুক, নিহতের পিতা সোলায়মান আলী ও স্বজনরা। মানববন্ধনে বক্তারা সামছুন্নাহার রুমার নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানান।

গত ২৮ ফেব্রয়ারী শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকার নিজ বাসায় হাত-পা বেধে গলায় ওগনা পেচিয়ে হত্যা করে দুবৃত্তরা। এ  ব্যাপারে মামলা হলেও পুলিশ এখন কাউকে গ্রেফতার করতে পারেনি