ঘোড়াঘাটে গাছে গাছে ছেয়ে গেছে আমের মুকুল

2026-03-02 21:04:35

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। চারদিকে বাতাসে ছড়াচ্ছে সুবাসিত ঘ্রাণ। আবহাওয়া অনুকুলে থাকলে আমের বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিকরা।

জানা গেছে, উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়ন, ২নং পালশা ইউনিয়ন, ৩নং সিংড়া ইউনিয়ন, ৪নং ঘোড়ঘাট ৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি গ্রাম গঞ্জ ঘুড়ে দেখা  ঘুরে দেখা যায়, বাণিজ্যিক ভাবে লাগানো ছোট বড় বাগানে ও ব্যক্তি মালিকানা উদ্যোগে লাগানো সারি সারি আম গাছে শোভা পাচ্ছে আমের মুকুল।

সবচেয়ে বেশি বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে। যেদিকে চোখ যায় গাছে গাছে এখন শুধু দৃশ্যমান মুকুলের আভা। মৌমাছিরাও আসতে শুরু করেছে মধু আহরণে। সেই মুকুলের গন্ধে বাগান মালিকদের চোখে ভাসছে স্বপ্ন। এর মধ্যে ফজলি, রুপালি, গোপালভোগ জাতের আম অন্যতম। বর্তমানে গাছে গাছে সম্পূর্ণ ভাবে মুকুল ফুটে সেজেছে শোভা।

১নং বুলাকিপুর ইউনিয়নের বাগান মালিক মোশারফ হোসেন ও মনিরল ইসলাম বলেল আমি নিয়মিত ভাবে আমার বাগান গুলো দেখ ভাল করছি নিয়মিত পরিচর্যা করছি। এখনও কোনো বাগানে সমস্যা দেখা যায়নি। পোকা দমনে বালাইনাশক স্প্রে করেছি। সেই সাথে সালফার জাতীয় ছত্রাক নাশক স্প্রে করেছি। কারণ শুরু থেকে মুকুলের পরিচর্যা করতে পারলে এবার আমের বাম্পার ফলন হবে বলে মনে কাছি।

৩নং সিংড়া ইউনিয়নের বাগান মালিক কশিগাড়ি গ্রামের আশরাফ হোসেন, দেবিপুর গ্রামের মোস্তাক হোসেন জানান, আবওহাওয়া অনুকুল ভাল থাকলে আমের বাম্পার ফলন হবে, দাম ভালো পাওয়া যাবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুজ্জকমান জানান, গত বছরের চেয়ে এ বছরে আমের মুকুল বেশ ভাল ধরেছে, আবহাওয়া অনুকুলে থাকলে ছোট বড় ২৪৮ টি বাগানে প্রায় ৪ হাজার মেট্রিক টন ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত বছর এ পরিমান বাগানে  প্রায় ৩ হাজার ৬ শ মেট্রিক টন আমের ফলন হয়েছিল।

তিনি আরও জানান ম্যাংগো হপার পোকা আম গাছের মুকুলের কচি অংশের  রস চুষে খেয়ে থাকে। এ জন্য মুকুল সবুজ থাকা অবস্থায় কীটনাশক স্প্রে করার পরামর্শসহ কৃষকদের সহযোগিতা করা হচ্ছে।