কিশোরগঞ্জে জামায়াতে ইসলামের ইফতার মাহফিল

2026-03-02 23:14:15

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারী-৪ আসনের সাংসদ আব্দুল মুনতাকিম বলেন, বিগত সাংসদের সময় দেখেছি ডিও লেটার বিক্রি হয়েছে। আমি সবাইকে ডিও লেটার ও সিল দিয়ে দিয়েছি। শুধু স্বাক্ষর করবো আমি। আপনাদের সকলের সহযোগিতা চাই, সহযোগিতা পেলে কিশোরগঞ্জ-সৈয়দপুরকে ঢেলে সাঁজাবো ইনশাআল্লাহ।

তিনি সোমবার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবি, বরেণ্য সাংবাদিক, কবি-সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মোঃ আব্দুর রশিদ শাহ্’র সভাপতিত্বে ও সেক্রেটারী ফেরদৌস আলমের সঞ্চালনায় ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, নীলফামারী জেলা শাখার এলডিপির সভাপতি নুরুল আসলাম বসুনিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আকতারুজ্জামান বাদল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়াদী, উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারী হাফেজ মোঃ শরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী রবিউল ইসলাম ও সিব্বির আহমেদ প্রমুখ।