কিশোরগঞ্জে তুলার গোডাউন সহ ৭টি ঘর আগুনে পুড়ে ২০ লাখ ক্ষয়ক্ষতি

2026-03-07 22:47:11

কিশোরগঞ্জ নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের অফিসের পাশে আজ (০৭ মার্চ)  শনিবার দুপুরে একটি তুলার গোডাউনে শর্ট সার্কিটে আগুন লেগে ৭টি ঘর সম্পুর্ণ ছাই হয়ে গেছে।

কিশোরগঞ্জ উপজেলা পরিষদ থেকে পানিয়ালপুকুর রাস্তার সাথে তুলা ব্যবসায়ী মোখলেছুর রহমানের(৫৯) তুলা গোডাউনে শট হয়ে চারদিক ছড়িয়ে পরে। এতে বসতঘর সহ ৭টি ঘর মূহুর্তে পুড়ে ছাই হয়ে যায়। একজন পুলিশ কর্মকর্তার ভারা বাসায় থাকা মোখলেছুর ওই ৭টি ঘর ব্যবহার করেন। তার বাড়ী কুষ্টিয়া জেলা। আগুনে তুলার মেশিন, তুলা, লেপ, তোষক, ফার্ণিচার, আসবাবপত্র সহ অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। সংবাদ পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সাভিস ইউনিটের লিডার মোস্তাফিজার রহমান জানিয়েছেন, আগুনটি শট সার্কিটের কারণে হয়েছে, তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির আরো সঠিক তথ্য দেওয়া যাবে।