গোবিন্দগঞ্জ প্রতিনিধি:
আন্তর্জান্তিক বাজারে তেল সংকটের কারণে গাইবান্ধায় জ্বালানি তেলের প্রভাব পড়তে শুরু করেছে ইরিবোরো চাষে। জ্বালানি তেলের পাম্প গুলিতে তেল না পাওয়ায় ৭ উপজেলায় চলছে অন্যান্য জ্বালানির তেলের পাশাপাশি ডিজেল তেলে সংকট। গ্রাম থেকে ডিজেল কেনার জন্য আসা কৃষকরা পাম্পে ভীর করলেও তাদের বলা হয়, ডিজেল নেই। ডিজেল না পেয়ে বিপাকে পড়া বোরো চাষীর মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অন্য দিকে ডিজেল নির্ভর টাক্টর, ট্রাক, বাস সহ অন্যান্য যানবাহনের চালকরা তেল না পেয়ে পাম্প গুলিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে।