বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জে বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বীরগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রভড নিউট্রিশন ( গেইন) এর আয়োজনে দিনাজপুরের বীরগঞ্জ শালবন মিলনায়তনে অর্ধ-বাষিক পুষ্ঠি কর্ম-পরিকল্পনা মৃল্যায়ন ইউনিয়ন মাল্টি-স্টকহোল্ডার প্লাটফর্ম এর কর্মসূচি ও পুষ্ঠি বিষয়ে আলোচনা হয়।
উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর মোঃ আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ আফরোজ সুলতানা এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ। গেইনের রেইন্স প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ মাহবুবুল আলম সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থ বছরের পুষ্টি পরিকল্পনা অনুযায়ী কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। উক্ত কর্মশালায় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান'গণ, বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, সরকারী সংশ্লিষ্ট বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ইমাম, নারী উদ্যোক্তা, বাজার কমিটির প্রতিনিধি, কর্মী, শিক্ষক, সাংবাদিক'সহ সুধী সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।