হিলিতে মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

2026-03-10 01:46:58

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে মানব পাচার প্রতিরোধে কাউন্টার ট্রাফিকিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ল্যাম্ব হেলথ-ইউকে-এর সহযোগিতায় ল্যাম্ব এর কমিউনিটি সেফটি শিল্ড প্রকল্পের আওতায় সভার আয়োজন করে সিএইচডিপি।

সভায় সীমান্ত এলাকা দিয়ে মানব পাচার রোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সচেতন মহলের সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। মানব পাচার একটি সামাজিক অভিশাপ, এটি প্রতিরোধে জনসচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। বিশেষ করে সীমান্ত অঞ্চলে নারী ও শিশু পাচার রোধে স্থানীয় কমিটিকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, কৃষি কর্মকর্তা আরজেনা বেগমসহ কমিটির সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।