ঘোড়াঘাটে ল্যাম্ব হাসপাতালের প্রকল্পের অবহিতকরণ সভা

2026-03-12 23:38:16

ঘোড়াঘাট, প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে ল্যাম্ব হাসপাতালের প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর এবং নেত্রকোনার নির্বাচিত কিছু সম্প্রদায়ের ঝুঁকিপূর্ণ কিশোরী এবং যুবতী মেয়েদের (১০-২৪ বছর বয়সী) যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার  আদায়ের সুযোগ বর্ধিত করার লক্ষ্য এ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কমিউনিটি হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিএইচডিপি) এর উদ্যোগে এবং ওয়ার্ল্ড রিনিও ও গ্লোবাল অ্যাফেয়ার্স ক্যানাডা এর আর্থিক সহযোগিতায়  উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিনের সভাপতিত্বে

টেকনিক্যাল কো-অর্ডিনেটর জেন্ডার মোছা.শাহানা ইয়াসমিন ও টেকনিক্যাল কো-অডিনেটর (উপজেলা ম্যানেজার) মো. গোলাম মোস্তফা সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা দিনাজপুর, এটিএম নাজমুল হুদা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পরিবার পরিকল্পনা বিভাগের সহ-পরিচালক মো. জাকিরুল ইসলাম, এ্যাসিসস্ট্যান্ট  ডিরেক্টর ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন ডা.মোঃ রেজাউল করিম, এসিল্যান্ড আব্দুল আল মামুন কাওছার শেখ, ইউএএইচ এন্ড এফপিও  ডা. মোঃ সোলায়মান  মেহেদী হাসান,  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা  আহমদ ইশা, ঘোড়াঘাট থানার ওসি মো. শহিদুল ইসলাম প্রমূখ।

উক্ত আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, কমিউনিটি লিডার, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত  ছিলেন।