গোবিন্দগঞ্জে শিংজানি খাল খননের উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

2026-03-18 19:42:43

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শিংজানি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি ৷

আজ বুধবার বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৷ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন ৷ গাইবান্ধা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জেলা বিএনপি'র সভাপতি ডা.মইনুল হাসান সাদিক, জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা,জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন,   গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি'র আহ্বায়ক ফারুক আহম্মেদ, সদস্য সচিব রেজানুল হাবিব প্রধান রফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদ, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা,পৌর বিএনপি'র সভাপতি রবিউল কবির মনু,সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপি'র সভাপতি আবু সুফিয়ান সুজা,সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক,জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা ও পৌর  বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷