নীলফামারী জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

2026-05-15 23:46:43
news-picture

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম। মঙ্গলবার (৩১ মার্চ) রাষ্টপতির আদেশক্রমে উপসচিব খন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকগণ ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা সংশোধিত জেলা পরিষদ আইন, ২০০০-এর সন্নিবেশিত ধারা ৮২ক(৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম জেলা বিএনপির উপদেস্টা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থেকে ভূয়সীপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি নীলফামারী শহরের উকিলপাড়ার বাসিন্দা। তার বাবার নাম মৃত মতিউর রহমান চৌধুরী এবং মাতার নাম বেগম খাদিজা খাতুন।