পাম্পে ভিড়, দীর্ঘ লাইনে অতিষ্ঠ গাড়ি চালকরা

2026-05-15 21:54:24
news-picture

আব্দুর রহিম, রংপুর সদর:

রংপুর সদর উপজেলার জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে ভিড় করছেন মোটরসাইকেল ও গাড়ি  চালকরা। সদর উপজেলার  একাধিক পাম্পে দীর্ঘ লাইন দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে তেল সংগ্রহ করতে পারছেনা ৷ পাম্পগুলোতে  দীর্ঘ সারি হয়ে দাঁড়িয়ে আছে গাড়িগুলো  ৷ গাড়ি চালকরা বলেল হঠাৎ সরবরাহ কমে যাওয়ায় প্রয়োজনীয় তেল পাওয়া যাচ্ছে না। তেলের জন্য তারা  এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরে বেড়াচ্ছেন। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।