হত্যা মামলার দুই আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

2026-04-02 00:33:43

নিজস্ব প্রতিবেদক:

রংপুরে একটি হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা। মঙ্গলবার রাতে ঢাকার মিরপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী (মিডিয়া)জানান, পারিবারিক বিরোধের জের ধরে চলতি বছরের ৭ ফেব্রুয়ারী গ্রেফতারকৃতরা মিঠাপুকুর উপজেলায় লতিবপুর ইউনিয়নের শালমারা গ্রামে আবুল কাশেমের বাড়িতে প্রবেশ করে তার স্ত্রীর উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। মাকে বাঁচাতে কাশেমের ছেলে নুরুজ্জামান এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে।

আশংকা জনক অবস্থায় তাকে মিঠাপুকুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায়   মৃত্যু বরণ করে। এঘটনায় নিহতের পিতা আবুল কাশেম মিঠাপুকর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা ছায়া তদন্ত শেষে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর সহযোগীতায় মঙ্গলবার রাতে  ঢাকার মিরপুর ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী জাহাঙ্গীর আলম ও তার সহযোগী মোছন মিয়াকে গ্রেফতার করে।  বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের মিঠাপুকুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান, র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।